শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মান আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন

ফাতেমা রহমান রুমা:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

জার্মান আওয়ামীলীগের উদ্যোগে গত ৩রা অক্টোবর ফ্রাঙ্কফুর্টের হাউস গালোস অডিটরিয়াম হলে এক কর্মীসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামীলীগের সভাপতি নোমান হামীদ। কর্মীসভায় আলোচনা পরিচালনা করেন জনাব শিহাব খান।

সভায় বর্তমান জার্মান আওয়ামীলীগের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর বিস্তারিত আলোচনা হয়। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি আহ্বায়ক কমিটি গঠন করার প্রস্তাব গৃহীত হয়।জার্মানির তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জনাব শাহ আলমকে আহ্বায়ক ও মাহফুজুর রহমান ফারুককে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আগামী ১৫ই অক্টোবর ২০২২ ফ্রান্কফুর্টে একটি গ্রহণযোগ্য সন্মেলন আয়োজন করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি শীঘ্রই একটি সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করবে।

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব শাহ্ আলম, মাহফুজ ফারুক, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, মোহাম্মদ তোফাজ্জল হোসেন সেন্টু, শফিক মার্ক্স ট্রাউড, মিন্টু গোম্বের্ট, মোহাম্মদ আব্দুল্লাহ, সৈয়দ আহসান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, তারেক আহমেদ, মাখন সরকার, রাসেদ ভূইয়া, সেলিম আলী, মোহাম্মদ ইসলাম, সহ আরো অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD