শিরোনাম :
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর

‘মিউজিক্যাল লাইভ শো’র শুক্রবারের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘সুকন্যা’

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
সুকন্যা মজুমদার ঘোষ

জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে থেকে একজন করে নির্বাচিত শিল্পী নিয়ে এখন থেকে সপ্তাহের প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’। জার্মানবাংলা২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, ডিবিসি চ্যানেল এবং লন্ডন থেকে সম্প্রচারিত ‘আই ওয়ান’টিভি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব নির্ঝর চৌধুরীর সহযোগিতায় জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় এই ‘মিউজিক্যাল লাইভ শো’আড্ডা। এবারের ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সুকন্যা মজুমদার ঘোষ।

সুকন্যা মজুমদার ঘোষ, একজন অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী এবং বাংলাদেশের প্লেব্যাক গায়ক। তিনি শৈশবকাল থেকেই পূর্ব ধ্রুপদী সংগীতে অনেক জাতীয় পুরষ্কার অর্জন করেছেন। ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে ‘তোমাকে চাই’ আর ‘হালদা’য় ‘গমগমলার’ গান দুটি গেয়ে ব্যাপক প্রশংসিত সুকন্যা মজুমদার ঘোষ। ২০১২ সাল থেকে এখন অবধি চলচ্চিত্রের প্লেব্যাকগুলোর জন্য ভয়েস দিয়ে আসছেন তিনি। লাইট-ক্লাসিক্যাল এবং রোমান্টিক গানগুলোও গাইতে পছন্দ করেন তিনি। ‘পাওয়ার ভয়েস ২০১২’রিয়েলিটি শোতে ৬ষ্ঠ স্থান করেছিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যা ৬টা জার্মান স্থানীয় সময় এবং বাংলাদেশ স্থানীয় সময় ১০টায় জার্মানবাংলা২৪ ডটকম ফেসবুক পেজে সরাসরি গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুকন্যা সুকন্যা মজুমদার ঘোষ। অনুষ্ঠানে তিনি গাইবেন ‘তোমাকে চাই’, ‘গমগমলার’, ‘বকুল ফুলের মালা’ ও ‘ঝুমঝুম বৃষ্টি’ গানগুলো।

তিনি ‘অচেনা হৃদয়’ (২০১২), ‘মুখোশ মনুশ-ভুয়া’ (২০১৫), ‘অজ্ঞাতনামা-নামবিহীন’ (২০১৭), ‘হালদা’ (২০১৮), ফাগুনের মতো কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে তার কণ্ঠ দিয়েছেন। ‘হাওয়ে’ (২০১৯) এবং অনেক সিরিয়াল এবং টেলিফিল্ম এবং ডকুমেন্টারিতে কাজ করছেন এই গুনি শিল্পী সুকন্যা মজুমদার ঘোষ।

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতি শুক্রবার ফেসবুকে ‘জার্মানবাংলা২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রহমান রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধের বিভিন্ন গানগুলোও গেয়ে থাকেন অনুষ্ঠান উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD