শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন থাকবে: নূরুল হুদা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনে করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। মোতায়েনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে সিইসি বলেন, সিটি নির্বাচনে সেনা সদস্যদের দরকার না হলেও জাতীয় নির্বাচনে কমিশনের সাথে আলোচনার মাধ্যমে সেনা বাহিনী মোতায়েন করা হবে। তবে আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলেও জানান তিনি।
বুধবার ৬ জুন দুপুরে বরিশাল সার্কিট হাউসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, বরিশালের স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সহায়তায় সুষ্ঠুভাবে বিসিসি নির্বাচন সম্পন্ন হবে। গাজীপুর সিটি করপোরেশনেও ইভিএম পদ্ধতির ব্যাপক প্রয়োগ হবে। সিইসি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করলেও সকল দলগুলোকে অংশগ্রহণ করানোর জন্য আলাদা কোন ব্যবস্থা নেয়া হবেনা বলেও উল্লেখ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সিইসি তার বক্তব্যে বলেন, প্রযুক্তির ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা আর পুরানো পদ্ধতিতে ভোট গ্রহণের বিড়ম্বনা পোহাতে চাইনা।
২০০৮ সালে এই পদ্ধতি নিয়ে নিরীক্ষা করার পর এর সুফল পাওয়ায় আমরা চাচ্ছি পর্যায়ক্রমে এর ব্যবহার প্রসারিত করার। আমরা চাচ্ছি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার। এজন্য ইভিএম পদ্ধতির গুরুত্ব অপরিসীম। এই পদ্ধতির সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে প্রচারের জন্য তিনি সবার প্রতি আহবান করেন।
বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান প্রমুখ। দিনভর অনুষ্ঠিত কর্মশালায় বরিশাল ও ফরিদপুর অঞ্চলের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD