শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

গৌরীপুরে বিএনপি’র কর্মসূচি পণ্ড হওয়ায় সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র কর্মসূচি পণ্ড করায় পুলিশকে দায়ী করে রবিবার (৩ জুন) দুপুরে স্থানীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম খান শহীদ গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুর পৌর ঈদগাহ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রবিবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানের জন্য গৌরীপুর পৌর মেয়রের অনুমতি নেয়া হয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে জানানো হয়। কিন্তু শনিবার রাতে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের প্যান্ডেল ও মঞ্চ ভেঙ্গে নেয়ার জন্য বলে। এসময় দলেরও একজন কর্মীকে পুলিশ আটক করেন। এক পর্যায়ে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হলে ওই কর্মীকে পুলিশ ছেড়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান অফিসিয়াল অনুমতি না থাকায় ও আইন শৃংখলার অবনতির আশংকায় তাদেরকে কর্মসূচী স্থগিত করার জন্য বলা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহম্মদ মাহফূজুর রহমান মাহফূজ, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক বেগ ফারুক আহাম্মদ, শাহজাহান কবির হীরা, নিজাম উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফারুক আহমেদ, বিএনপি নেতা আরিফুল ইসলাম ভূইয়া, মোঃ হান্নান তালুকদার, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান মিল্টন, সিধলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি মাস্টার প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD