শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার

রাজধানীতে চালু হলো ‘দোলনচাঁপা’ মহিলা বাস সার্ভিস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: রাজধানীতে নারীদের জন্য ৩৬ আসন বিশিষ্ট নিরাপদ ও আরামদায়ক বাস সার্ভিস দোলনচাপা’র উদ্বোধন করা হয়েছে। ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেডের সহযোগিতায় শুধুমাত্র নারী ও শিশুদের জন্য বিশেষায়িত এই বাস সার্ভিসটির ব্যবস্থাপনায় থাকবে র‌্যাংগস গ্রুপ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্ধোধন করেন।
এ সময় র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ খান ও র‌্যাংগস মোটর্সের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
নতুন বাস সার্ভিস চালু উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পর্যায়ক্রমে এরকম আরো ৬০টি বাস চালু করা হবে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং জন-মানুষের ভোগান্তি লাগবে বেসরকারি খাত কিভাবে এগিয়ে আসতে পারে নারীদের জন্য বাস সার্ভিস চালু একটি উদাহরণ
আবদুর রউফ চৌধুরী বলেন, দোলনচাঁপা বাস সার্ভিস নারীদের কর্মক্ষেত্রে যাত্রা ও কর্মপরিবেশ আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে।
সাহান রউফ চৌধুরী এই উদ্যোগকে উদাহরণ হিসেবে নিয়ে বেসরকারী উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা নারীর সত্যিকারের ক্ষমতায়নে এরকম আরো উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। নিরাপত্তা নিশ্চিত না করে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলেও জানান তিনি।
ভলভো আইসারের কর্মাসিয়াল ভেহিক্যাল লিমিটেডের ভাইস প্রেসিন্ডেট এসএস গিল বলেন , এই সেবা উদ্বোাধনের মধ্য দিয়ে দক্ষতার সাথে নিরাপদ পরিবহন সেবা প্রদানে র‌্যাংসের সাথে তাদের অংশীদারিত্ব বৃদ্ধি পেল ও গভীরতর হলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের কথা চিন্তা করেই ‘দোলনচাপাঁ’ বাস সার্ভিসটিতে সিসিটিভি, প্রাথমিক চিকিৎসা সহ নিরাপদ এবং আরামদায়ক ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে ফার্মগেইট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। আগামী কয়েক মাসের ভেতর ধীরে ধীরে আরও বাস চালু করা হবে। বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD