গত ২রা ফেব্রুয়ারি জার্মানির সময় বিকাল ৬টায় স্থানীয় একটি অডিটরিয়ামে ইস্টুটর্গাট (বাডেন ভোরটেমবার্গ) আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোহেল আহাম্মেদের উপস্থাপনায় উক্ত সভায় কমিটির নেতা-কর্মীরা ভবিষ্যতে বাডেন ভোরটেমবার্গ আওয়ামী লীগকে আরো কীভাবে শক্তিশালী করে উপস্থাপন করা যায় তা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতেও তারা প্রতিজ্ঞাবদ্ধ হোন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাডেন ভোরটেমবার্গ আওয়ামী লীগের উপদেষ্টা রাজু খান, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও বর্তমান বাডেন ভোরটেমবার্গের কমিটির নবনির্বাচিত সদস্যগণ। এছাড়া উপস্থিত ছিলেন মো. মোসলেহ উদ্দিন, বাদল আহমেদ, আহমেদ রাসেল সোহেল, আনোয়ার আলম, আহসান কবির কামাল, আবুল কালাম আজাদ, সালাহউদ্দিন রিপন, কফিল উদ্দিন, লিপিকা আহমেদ, নিলুফার ইয়াছমিন প্রমুখ।

তাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলম, নাদিম ইউছুফ, রাজু খান, দেলোয়ার হোসেন, আহাম্মেদ রাসেল সোহেল, লিপিকা আহাম্মেদ, নিলুফার ইয়াছমিনসহ আরো অনেকে।
উক্ত মতবিনিময় আগামী ২১ই মার্চ জার্মানির ফ্রাঙ্কফুর্টে এ অনুষ্ঠিত মুজিব শত বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিশেষ আলোচনা করা হয়।