শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

মদন ও আটপাড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু: প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ মে, ২০১৮

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় দুই সহোদর চাচাতো বোনসহ তিন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যুকে নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চলছে।
রোববার মদন উপজেলার বাঁশরী কান্দা পাড়া গ্রামের নিজাম উদ্দিনের ২ বছরের কন্যা শিশু নিবারণ আক্তার বাড়ির পেছনে পুকুরে মৃত্যু হয়। সোমবার সকালে মদন থানার পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়। সে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামের নিজাম উদ্দিনে কন্যা।
সোমবার সরেজমিনে গ্রামের বাড়িতে গেলে শিশুটির বাবা নিজাম উদ্দিনকে না পেয়ে তার মা মাজেদা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমার বড় ছেলে পলাশ রোববার দুপুরে বিলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হলে শিশু নিবারন তার পিছু নেয়। এর পাঁচ মিনিট পরে খবর আসে তার লাশ পুকুরে ভেসে রয়েছে। তবে আমার শিশুটি কি নিজেই পানিতে পড়েছে ? না কেহ পেলে দিয়েছে তা বলতে পারছিনা। এ কারনেই আমার শিশু কন্যার লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনান মর্গে প্রেরণ করেছেন।
নিহতের চাচা গোলমহাজন জানান, হাওর থেকে বাড়িতে এসে শোনলাম শিশুটি পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। তবে আমার ভাই নিজাম উদ্দিনের গ্রামের আরাধনের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে আরাধন আমার সাথে নিজেই সারাদিন হাওরে ধান কাটা অবস্থায় ছিল।
ওসি মোঃ শওকত আলী জানান, নিহত নিবারনের পিতার অভিযোগের প্রেক্ষিতে সোমবার তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত নিবারনের বাবা নিজাম উদ্দিন লাশ নিয়ে নেত্রকোনায় থাকায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
অপর দিকে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের হাতয়িা তারাছা পুর গ্রামের দুই সহোদর চাচাতো বোন জহিরুল হকের কন্যা পাপিয়া আক্তার (৫) ও শহিদুল হকের কন্যা বৈশাখী (৭) বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরে খেলতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কুফিল উদ্দিন নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD