শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

সাংবাদিক ও কলাম লেখক আ ক ম রুহুল আমিনের প্রয়াণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: প্রখ্যাত সাংবাদিক, সময়ের কলামের বিশিষ্ট কলাম লেখক ও মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন আর নেই। (ইন্নালিল্লাহি —- রাজিউন)। রোববার ৬ মে সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে যান না ফেরার দেশে। এর আগে শনিবার দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মরহুমের প্রথম জানাজা সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এবং বাদ জোহর হাজারীবাগ পার্কে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার দীর্ঘ পেশাগত কর্মজীবনে দৈনিক সকালের খবর, কালবেলাসহ বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি দীর্ঘদিন দৈনিক জনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দেশের অগণিত সাংবাদিকের হাতে খড়ি হয়েছে প্রবীণ এ সাংবাদিকের হাত ধরে।
আ ক ম রুহুল আমিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তিনি ২০ নিলম্বর সাহা রোড, নবাবগঞ্জ, আজিমপুর, ঢাকায় বসবাস করতেন। পাকিস্তান আমলে ছাত্র অবস্থায় সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন তিনি।

আ ক ম রুহুল আমিন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা ছিলেন। স্বাধীনতা উত্তর ঢাকা শহর জাসদ ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধা।
সাংবাদিক আ ক ম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD