হাবিবুর রহমান, গাজীপুর : কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন সরকারের ১৬তম শাহাদাত বাষিকী ১৭ আগস্ট পালিত হয় কাপাসিয়ায় ।
এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা যুবলীগ সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ সেলিমের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমানত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জালালের পিতা আমজাদ হোসেন সরকার সহ স্থানীয় লোকজন ।
২০০৩ সালের ১৭ আগস্ট কাপাসিয়া উপজেলার বলখেলা বাজরের কাছে জালাল উদ্দিন সরকারকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
জালাল হত্যা মামলায় ২০১৫ সালের ৩০ নভেম্বর গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া ১১ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা হলেন-ফারুক হোসেন, বেলায়েত হোসেন বেল্টু, আবদুল আলিম, আতাউর রহমান, ফরহাদ হোসেন, জয়নাল আবেদীন, জজ মিয়া, আলামিন, হালিম ফকির, জুয়েল, ও মাহবুবুর রহমান।
সভায় বক্তারা জালাল হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।