হাবিবুর রহমান, গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্ববন্ধু যা স্বীকৃত । তাঁর আদর্শ ধারণ করেই সোনার বাংলা গড়তে হবে ।
তিনি শনিবার সকালে গাজীপুর সদরের মির্জাপুরে জাতীয় শোক দিবস পালনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
মন্ত্রী বলেন, দেশ উন্নয়নে শেখ হাসিনা একমাত্র ঠিকানা । আর শেখ হাসিনার নেতৃত্বেই দেশে খাদ্য, শিক্ষা, চিকিঃসা ও বাসস্থানসেবা নিশ্চিত করতে হবে । জনগণের স্বাস্থসেবায় অচিরেই স্বাস্থকার্ড বিতরণ করা হবে । গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দেয়া হবে ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন , শিক্ষা প্রসারে সরকার আন্তরিক। স্কুল ভবন নির্মাণ হচ্ছে । আগামী ৪ বছরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ভবন নির্মিত হবে। জানুয়ারিতেই বিনা মূল্যে বই হাতে পাচ্ছে শিক্ষার্থীরা যা এ সরকারের সাফল্য ।
গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলাল ।
মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক তারঁ বক্তব্যে মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবদানের কথা তুলে ধরেন ।
আলোচনা সভা পরিচালনা করেন গাজীপুর সদর আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান ।
শেষে এক গণভোজের আয়োজন করা হয় ।