হাসান আহাম্মেদ সুজন, জামালপুর: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট বৃহস্পতিবার রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর জেলা কৃষক লীগ এ আলোচনা সভার আয়োজন করেন।
বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.হুরমুজ আলী হিরো’র সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাবেক সাংসদ সদস্য ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার জাহান প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালে সফি গেন্দা,সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু,সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, নারায়ন চন্দ্র পাল রানা,সরোয়ার হোসেন শান্ত, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াছমিন লিটা,জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমূখ।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়