হাসান আহাম্মেদ সুজন, জামালপুর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জামালপুর শহর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা স্টেশনবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব, মঞ্জুর কাদের বাবুল খান,সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা সেচ্ছাসেক দলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান হারুন প্রমুখ।
এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দোয়া মাহফিল শেষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে দুস্ত গরীব অসহায় মানুষদের মাঝে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সেমাই, চিনি, গুড়োদুধ ও লবন।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।