শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

বেনাপোলে ৩২ স্বর্ণের বার উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০১৯
বেনাপোলের দুর্গাপুরে ভারতে পাচারকালে মোটরসাইকেলের সাইলেন্সারে মিলল ৩২ স্বর্ণের বার

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:ভারতে পাচারকালে বেনাপোলের দুর্গাপুর মোড়ে ফেলে যাওয়া মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে ফিটিং অবস্থায় রাখা ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।বুধবার দুপুরে দুই কেজি ৮০০ গ্রাম ওজনের এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, একজন স্বর্ণ পাচারকারী বাংলদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছে- এমন সংবাদ পেয়ে বেনাপোল বিজিবির বিশেষ একটি দল বেনাপোলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল চালক দূর থেকে বিজিবি দেখে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সারের মধ্যে ফিটিং অবস্থায় রাখা ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি ৮০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কর্নেল সেলিম রেজা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD