শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় তিন ছাত্রলীগ নেতা নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ মে, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শাহপুরে কসবা-কুটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি মো. মনিরুজ্জামান।

নিহতরা হলেন- কসবা উপজেলার কুটি ইউনিয়নের ইদন মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো.ফয়সাল (১৮) একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নরুল আমিন (২০) এবং উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সজল মিয়া (১৮) ।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ফয়সাল, নরুল আমিন ও সজল একটি মোটরসাইকেলে করে কসবা থেকে কুটি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নরুলের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় ফয়সাল ও সজলকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান মনিরুজ্জামান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD