শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: রিয়ালের মাথায় প্রতিশোধের ভাবনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
স্পোর্টস ডেস্ক: অবশেষে ১৯৮১ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে দেখা যাবে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলকে। সেবার অ্যালান কেনেডির একমাত্র গোলে জিতেছিল লিভারপুল।

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। এই ম্যাচে রিয়ালের মাথায় প্রতিশোধের ভাবনা থাকবেই। লিভারপুলের জন্যেও চিন্তা থাকছে।

যতই আক্রমণভাগ শক্তিশালী হোক না কেন, তাদের ডিফেন্স ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের আটকাতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে একটা ব্যাপারে এখনই নিশ্চিত থাকা যায়, কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে কিন্তু গোলবন্যা দেখা যাবেই।‌‌

এদিকে রিয়াল মাদ্রিদ এবারের নিয়ে শেষ তিন ফাইনালে খেলছে। শিরোপা ঘরে তুলেছে পর পর দুইটি। এবারেরটি ঘরে তুলতে পারলে হবে হ্যাটট্রিক শিরোপা। অন্যদিকে দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে ইয়ুর্গেন ক্লপের দলকে খেলতে হবে ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

লিভারপুল ২০০৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। সেবার তারা এসি মিলানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে শিরোপা হারিয়েছিল। তারা সর্বশেষ শিরোপা ঘরে তুলেছিল ২০০৫ সালে। এ পর্যন্ত ইংল্যান্ডের এ ক্লাবটি পাঁচবার ইউরোপ শ্রেষ্ঠত্বের এ শিরোপা ঘরে তোলে। তবে ইংলিশ দলটি রিয়ালকে হারাতে অনুপ্রেরণা নিতে পারে ইতিহাস থেকে। কারণ ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালকে সবশেষ হারিয়েছিল তারাই।

১৯৮১ সালের ২৭ মে। ফ্রান্সের প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ইউরোপিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে অ্যালান কেনেডির একমাত্র গোল লিভারপুলকে এনে দিয়েছিল শিরোপা। আর সেবারই শেষ ফাইনাল হারে রিয়াল মাদ্রিদ। এরপর এই টুর্নামেন্টের ফাইনালে আর কখনো হারেনি রিয়াল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD