শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট’র ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
ইউরোপের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‍“বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট”পর্তুগাল শাখার ইফতার ও দোয়া মাহফিল

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন (পর্তুগাল)প্রতিনিধি:ইউরোপের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‍“বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট”পর্তুগাল শাখার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন সম্পূর্ণ হয়েছে। লিসবনের বাংলাদেশি কারি শিল্পের জনক শাজাহান আহমেদের এর “ওসিতার” রেস্টুরেন্টে সোমবার এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তহিদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুর উদ্দীন সহ অনন্য কর্মকর্তাগন।

ইউরোপের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‍“বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট”পর্তুগাল শাখার ইফতার ও দোয়া মাহফিল

অনুষ্টানের সভাপতি জনাব শাজাহান আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস লিসবনের প্রথম সচিব হাসান আব্দুল তৌহিদ এবং লিসবন সিটি কাউন্সিলর ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তসলিম উদ্দিন।

বিশেষ অতিথিগন তাদের বক্তব্যে সংগঠনের নেয়া নানান কর্মকান্ডের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই সংগঠন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির কল্যাণে আরো ব্যাপক ভূমিকা রাখতে পারবে। কমিউনিটির উন্নয়নে টেকসই ও দীর্ঘ মেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার আহবান জানান।

সভাপতি তার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন শুধু পর্তুগালে নয়, বাংলাদেশেও এই ট্রাস্টের কার্যক্রম চলমান এবং উল্লেখযোগ্য কয়েকটি সামাজিক কাজের উদাহরণ টেনে এসব কাজের পরিধি আরো বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। দেশে অসহায় মানুষের চিকিৎসা এবং গরিব ও দুস্থ মেয়েদের বিয়ের দায়িত্ব সহ নানান সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এই ট্রাস্ট।

ইউরোপের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‍“বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট”পর্তুগাল শাখার ইফতার ও দোয়া মাহফিল

এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সোয়াব মিয়া, লেহাজ মিয়া, আব্দুল মুমিন, সংগঠনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, নোয়াখালী এসোসিয়েশন’র সভাপতি জাহাঙ্গীর আলম, কাজী এমদাদ মিয়া, আবুল কালাম আজাদ, এম এ খালেক, এ কে রাকিব, কবি সরদার আহমেদ রায়হান, পর্তুগাল ইমিগ্রেশন হাই কমিশনের সহকারী অফিসার মইন উদ্দিন আহমেদ প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সংগঠনের যুগ্ম সম্পাদক জ্যাকসন আজাদ, সাইদুল ইসলাম, শহিদ আহমেদ, রনি হোসাইন, বিলাল আহমেদ, আং শুকুর , সুমন আহমেদ, আবু সুফিয়ান রাফি, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ লিসবনের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।

ইফতার পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের ২য় খতিব হাফেজ মোঃ হাসান মিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD