শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ভারত-পাকিস্তান-চীন সামরিক মহড়ায় অংশ নেবে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ডেস্ক রিপোর্ট

প্রথমবারের মতো কোনো সামরিক মহড়ায় একসঙ্গে অংশ নিতে দেখা যাবে ভারত, পাকিস্তান ও চীনকে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ অটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) বিকল্প হিসেবে এই এসসিও গড়ে তুলেছে চীন।
চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়াতে অনুষ্ঠেয় বহুদেশীয় সন্ত্রাস দমন মহড়ায় অংশ নেবে দেশ তিনটি।
ভারত-পাকিস্তান-চীনসহ এ মহড়ায় অংশ নেবে মোট আটটি দেশ।
এবিপি আনন্দের খবরে জানানো হয়, চীনের নেতৃত্বাধীন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তত্ত্বাবধানে এই যৌথ সামরিক মহড়া হতে যাচ্ছে।
বিশ্লেষকদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ অটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) বিকল্প হিসেবে এই এসসিও গড়ে তুলেছে চীন।
রাশিয়ার উরাল পর্বতমালার আশপাশে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এসসিও সদস্য-দেশগুলো এই মহড়ায় অংশ নেবে। এর মূল লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি স্থাপন ও সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়ানো।
কয়েকদিন আগে বেইজিংয়ে এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠকে অংশ নিয়ে নির্মলা সীতারমন ভারতের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে তিনটি দেশ।
২০০১ সালে এসসিও তৈরি হয়। সেই সময় এর পূর্ণ সদস্য ছিল চীন, রাশিয়া, কিরঘিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। পরে ভারত ও পাকিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD