শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

নাবিলার বিয়ে আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
গত সোমবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আয়নাবাজি খ্যাত নায়িকা নাবিলার হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের অনুষ্ঠানে বেশ রঙিন সাজেই হাজির হয়েছিলেন নাবিলা।

দীর্ঘদিনের সম্পর্কের জেরে দুই পরিবারের সম্মতিতেই বেশ আয়োজন করে বিয়ের পিড়িতে বসছেন নাবিলা ও জোবাইদুল হক। আজ ২৬ এপ্রিল গুলশানের একটি কনভেশন সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠানের মতো আজ বিবাহোত্তর সংবর্ধনায় দুই পরিবারের মানুষজনের পাশাপাশি উপস্থিত থাকবেন শোবিজপাড়ার মানুষরাও।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরের দিনই নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। তবে হানিমুনে নয়, বরং বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

বাবার চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর সৌদি আরবেই কেটেছে নাবিলার। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে এসে পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD