শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরানে শুটিংয়ে আহত অনন্ত জলিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০১৯
অনন্ত জলিল

জার্মান বাংলা ডেস্ক:বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল সম্প্রতি ইরানে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। জানা গেছে, ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত জলিল তাঁর নতুন ছবি ‘দিন-দ্য ডে’র শুটিং করছিলেন। এ সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাব্যবস্থা অপ্রতুল থাকায় তাঁকে তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর জানা গেছে, অনন্ত জলিল বুকের পাঁজরে মারাত্মক ব্যথা পেয়েছেন। তাঁকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পর ‘দিন-দ্য ডে’ ছবির শুটিং স্থগিত রাখা হয়।

অনন্ত জলিলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘দিন-দ্য ডে’ ছবির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ। তিনি আরও জানান, আহত হওয়ার পর অনন্ত জলিল ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার পর তাঁর বুকের ব্যথা আরও প্রকট আকার ধারণ করে। এরপর তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানে তিনি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজকও তিনি। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ইরানে ছবিটির শুটিং হচ্ছে।

ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ এর আগে তেহরান টাইমসকে জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার এই ছবিটি করছেন। বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে এ ব্যাপারে তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা-ই তুলে ধরা হবে ছবিতে। অনন্ত জলিল আমাদের সঙ্গে তাঁর ভাবনা আর পরিকল্পনা শেয়ার করেছেন। তাঁর এই ভাবনা একেবারেই এ সময়ের। ইসলাম নিয়ে এমন একটি ছবি নির্মাণ আমরা মনে করি খুবই জরুরি।’

গত বছর জুন মাসে ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে আলোচনার জন্য তেহরান যান অনন্ত জলিল। তখন তেহরান টাইমসকে তিনি বলেন, ‘দিন-দ্য ডে’ ছবির পুরো শুটিং তিনি ইরানে করতে চান। ইরানের সুন্দর আর নয়নাভিরাম স্থানগুলো এই ছবির জন্য খুবই প্রয়োজন। আর আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনার ব্যাপারে অনন্ত জলিল বলেন, ‘আমি আমার ভাবনা তাঁদের শুনিয়েছি। সব শুনে তাঁরাও আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের অনেক দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই বিষয়গুলো আমি ছবিতে তুলে ধরব।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD