শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

সিরিজ হারের দোষ ব্যাটসম্যানদের:রিয়াদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক:তিন দিনে নেমে আসা ওয়েলিংটন টেস্টে দুইবার ব্যাটিং করে বাংলাদেশ খেলতে পেরেছে সাকল্যে ১১৭ ওভার। দুই ইনিংস মিলিয়ে করতে পেরেছে ৪২০ রান; সেখানে নিউজিল্যান্ড এক ইনিংসেই করেছে ৬ উইকেটে ৪৩২। প্রথম ইনিংসে তামিম ইকবালের ৭৪ আর দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহর ৬৭—এই দুটি ছাড়া স্কোরবোর্ডে বাংলাদেশের ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য কোনো ইনিংস নেই। ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ১২ রানে হারে কাদের দায় বেশি, সেটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে।

আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ সরাসরি কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের, ‘নতুন বলে যেভাবে শুরু করেছিলাম, তামিম ভালো ব্যাটিং করছিল। প্রথম ইনিংসে সাদমান-তামিমের ভালো শুরু হয়েছিল। প্রথম টেস্টেও তাই হয়েছিল। ইনিংসের মাঝে ওয়াগনার যখন তার ওই বাউন্সার-থিওরি কাজে লাগাতে শুরু করল কিছুক্ষণ ভালো খেলার পর আর পারিনি। আরেকটু সাহস নিয়ে খেলতে হবে। দ্বিধায় থেকে আমরা অনেক ব্যাটসম্যান এই ভুল করেছি। নিবেদিত থাকছি না বা দোনো মনায় ভুগছি, মারব কি মারব না। এই উইকেটে এটা করা ঠিক না। যদি শট খেলতে চান খেলতে হবে অথবা বাউন্সারের সামনে টিকে থাকতে হবে। পরের টেস্টে এমন উইকেট থাকতে পারে নাও পারে, ক্রাইস্টচার্চের উইকেট একটু গতিময় আছে। একই কন্ডিশন হয়তো পাব। আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। অনভিজ্ঞ বোলিং আক্রমণ, তিনটা নতুন পেসার, ওদের দোষ দিয়ে লাভ নেই। ব্যাটসম্যানদের দোষই বেশি। আড়াই দিনে আমরা দুবার অলআউট হয়েছি, যেটি খুবই হতাশার।’

মাহমুদউল্লাহ যে দ্বিধার কথা বলছেন; তাঁদের কি অজানা ছিল যে নিল ওয়াগনার কিংবা নিউজিল্যান্ড ফাস্ট বোলাররা এমন পরীক্ষা নেবেন? অবশ্যই জানা ছিল। তবে কেন সামলানো যায়নি ওয়াগনারদের? দক্ষতায় পিছিয়ে থাকা নয়, মাহমুদউল্লাহ আবার দ্বিধার কথাই বললেন, ‘এটা আমরা জানতামই। সবশেষ যখন এখানে টেস্ট খেলেছিলাম তখনো ওয়াগনার ছিল। এখন আমরা ওয়াগনার-ফ্যাক্টর নিয়ে কথা বলছি। বাংলাদেশে খেলতে গেলে প্রতিপক্ষ আমাদের স্পিনারদের নিয়ে চিন্তা করে। হয়তো উইকেটে আমাদের স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। এখানে সুবিধা ছিল, ওদের বোলাররা সেটা কাজে লাগাতে পেরেছে, আমরা ভালোভাবে পারিনি। তবে বিশ্বাস করি যে আমাদের ব্যাটসম্যানদেরও স্কিল আছে ওদের কৌশল সামলানোর। যেটা বললাম, দ্বিধার মধ্যে অনেক সিদ্ধান্ত নিচ্ছি। প্রথম ইনিংসের কথা যদি বলি, আমি দ্বিধায় ছিলাম, মারব কি মারব না। এর পর আউট হয়ে গেছি। এগুলো নিয়ে পরিষ্কার থাকলে আরও ভালো ফল পাওয়া সম্ভব হবে।’

ভালো ফল পেতে পেতে তো বাংলাদেশের নিউজিল্যান্ড সফরই শেষ হয়ে এল। অবশ্য টানা হারে সফরটা এতটাই তিক্তময় হয়ে উঠেছে, মাহমুদউল্লাহরা যেন শনিবার থেকে শুরু ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হলেই বাঁচেন!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD