শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

আইএসএডব্লিউ পদক পেলেন প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ফাতেমা রহমান রুমা, বার্লিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ‘লাইফটাইম কনট্রিবিউশন ফর উইমেন ইমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড’ পেলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে সিটি ক্যুব-আইটিবিতে গত ৭ মার্চ, বৃহস্পতিবার, বিকেলেভারতের নয়াদিল্লিভিত্তিক ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) পক্ষ থেকে এ পদক প্রদান করা হয়। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটিগ্রহণ করেন। অনুষ্ঠানে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশীয় অঞ্চলে গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আইএসএডব্লিউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। আইএসএডব্লিউ নয়া দিল্লিভিত্তিক একটি প্রতিষ্ঠান,সার্কভুক্ত দেশসমূহে তাদের কর্মকাণ্ড রয়েছে।

নারীর ক্ষমতায়নসহ নারী বৈষম্য ও সমস্যা মোকাবেলায় প্রতিষ্ঠানটির কাজ করে। ২০১২ সাল থেকে বিভিন্ন শ্রেণিতে অবদান রাখা নারী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানটি সম্মাননা প্রদান করে আসছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD