হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বিদ্যালয় খেলার মাঠে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো গিয়াস উদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন।
জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয় ।
উৎসবমুখর এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর মো তোফায়েল আহমেদ । পরিচালক (ছাত্রকল্যান) প্রফেসর ড. মো.রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন । এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীগন উপস্থিত ছিলেন ।