হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি সন্তান নাট্যপরিচালক জি.এম সৈকতের জন্মদিন ছিল ১১ ফেব্রুয়ারি। তিনি ২০১০ সাল থেকে এ পর্যন্ত অসংখ্য নাটক ও টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। বর্তমানে তার পরিচালনায় এটিএন বাংলায় জনপ্রিয় ধারাবাহিক নাটক ডিবি প্রতি রবিবার ও সোমবার ৮.৪০ মিনিটে প্রচারিত হচ্ছে। পরিচালনার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন।
অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণের পাশাপাশি শিল্পী ঐক্যজোটের মাধ্যমে জোটের সভাপতি চিত্রনায়ক ডি.এতায়েবের নির্দেশনায় অসহায় বেকার ও অসুস্থ শিল্পীদের কল্যাণে ও নিরলস ভাবে কাজ করে চলেছেন তিনি।
জি.এম সৈকতবলেন, সৃষ্টিকর্তার কৃপা, বাবা-মা এবং আমার গুরু ডি.এতায়েব স্যারের দোয়া ও মানুষের ভালোবাসায় পরিচালনার পাশাপাশি যেন মানুষের কল্যাণের পাশে সারা জীবন কাজ করে যেতে পারি সেই দোয়াই চাই সকলের কাছে।