শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কৌশলী প্রচারণায় আলমগীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় নির্বাচনের আমেজ শেষ না হতেই কিশোরগঞ্জে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। উপজেলা সদর থেকে শুরু করে গ্রামীন হাট-বাজার সবখানে চলছে নির্বাচনী আলাপচারিতা। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে নিজেদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। ফলে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। জানা গেছে, চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের তফসিল হবে ২০ ফেব্রয়ারি, এতে মনোনয়ন পত্র দাখিল ৪ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ ও ভোটগ্রহণ ৩১ মার্চ।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার সবকটি ইউনিয়নের গ্রামে পর্যায়ক্রমে প্রার্থীরা জনসংযোগ শুরু করে দিয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর ভূইয়াও চালাচ্ছেন অন্যন্যাদের চাইতে আলাদা কৌশলে। উঠোন বৈঠক, বাড়ী বাড়ী লিফালেট বিতরণ ও ভবিষ্যতে তার কর্ম কৌশল কি হবে তার নিয়ে চালাচ্ছেন প্রচারণা। তার গণসংযোগে মহিলাসহ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। যোগাযোগ মাধ্যমেও তৎপর রয়েছে তার সমর্থকরা। তারা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে কৌশলে গণসংযোগ চালাচ্ছেন। সরেজমিনে আরো দেখা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চাচ্ছেন অনেকে কিন্তু কেউ কেউ সময় নিচ্ছেন, আবার কেই কেউ নিজেদের বন্ধু, আত্মীয়-স্বজনদের নিকট জানান দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি হিসেবে কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে আগাম প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে ভোটাররা এখনো কাউকে কথা দিচ্ছে না। তারা বলছে, যাদের দিয়ে এলাকার উন্নয়নের কাজ করা সম্ভব হবে শেষ পর্যন্ত তাদেরই ভোট দিবেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর ভূইয়া বলেন, কৈশোর কাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে গড়ে তুলেছি। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। মানুষের ভালবাসা নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেতাকর্মীদের সমর্থন চাচ্ছি আমি। শ্রমিকলীগের দায়িত্ব পালনসহ দলের সকল কাজে নিয়মিত অংশগ্রহণ করে আসছি। মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সকল ডাকে আমি সাড়া দিয়ে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহমুক্ত উক্ত উপজেলাকে গড়ে তুলবো। ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD