শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বেলকুচি উপজেলা নৌকা প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দকে অবাঞ্ছিত ঘোষণা করলো তৃণমূল আ.লীগ। শনিবার সন্ধ্যায় উপজেলা আ.লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এমন ঘোষণা দেন৷ এ সময় তৃণমূল নেতাদের ভোটে নির্বাচিত সাজ্জাদুল হক রেজাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবীও জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল নেতাকর্মীরা ভোট দিয়ে সাজ্জাদুল হক রেজাকে নির্বাচিত করেছেন। প্রাথমিক ভোটে রেজা বিজয়ী হবার পর থেকে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছিল। কিন্তু সকলকে হতাশায় ডুবিয়ে মাত্র ২১ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করা মোহাম্মদ আলী আকদন্দকে মনোনয়ন দেয়া হয়েছে। এই মনোনয়ন বাতিল করে রেজাকে চূড়ান্তভাবে নৌকা প্রতীক দেয়ার দাবীতে বিক্ষুব্ধ নেতাকর্মীসহ জনগন রাস্তায় নেমেছে। অবিলম্বে মোহাম্মদ আলী আকন্দের মনোনয়ন বাতিল করে রেজাকে চুড়ান্তভাবে নৌকা প্রতীক বরাদ্দের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি দেলখোশ আলী প্রাং, যুগ্ম সম্পাদক আজিজল হক ঘোষণ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রাং, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রামাণিক, পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা প্রমূখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD