হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামি ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর। ৩ ফেব্রুয়ারী রবিবার বিকালে নির্বাচন অফিসারের কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন পত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুল হাকিম মোল্লা হিরণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী সাংবাদিক মন্জুরুল হক, দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, মতিউর রহমান। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মুক্তিযোদ্ধা আব্দুল হাই গত ২ সেপ্টেম্বর ২০১৮ সালে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়। ১০ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ । এ ইউনিয়নে মোট ভোটার ২০৬১৫ জন। পুরুষ ভোটার ১০১৬৬ জন, মহিলা ভোটার ১০৪৪৯ জন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে