শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গেইলের পর ‘বুড়ো’ ওয়াটসনেরও সেঞ্চুরি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
রাহুল ত্রিপতি এটা কী করলেন, বিস্ময় রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্কা রাহানের চোখেমুখে! প্রথম ওভারেই স্টুয়ার্ট বিনির বলে যখন স্লিপে ক্যাচটা ছাড়লেন ত্রিপতি, শেন ওয়াটসনের রান ৮ । পরের ওভারেই পয়েন্টে ত্রিপতির হাতেই আরেকটি সুযোগ দিয়েছিলেন ওয়াটসন। এটি অবশ্য প্রথমটির তুলনায় একটু কঠিন। রাজস্থানের ফিল্ডারের পিচ্ছিল হাতের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন ওয়াটসন। পুনেতে তাঁর ১০৬ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংস করেছে ৫ উইকেটে ২০৪।

টি-টোয়েন্টিতে ২০০ পেরোনো স্কোর তাড়া করা আর কঠিন কী! কিন্তু রাজস্থানের কাছে কাজটা শুধু কঠিন নয়, অসম্ভবই হয়ে গেছে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাহানের দল পুরো ২০ ওভারই খেলতে পারেনি। ১৮.৩ ওভারে ১৪০ রানেঅলআউট হয়ে তাদের মেনে নিতে হয়েছে ৬৪ রানের বিশাল হার।

আন্দোলন আর মাঠে সাপ ছেড়ে দেওয়ার হুমকির মুখে ঘর বদলে গেছে চেন্নাই। এবারের আইপিএলে নিজেদের মাঠ চিদাম্বরম স্টেডিয়াম ছেড়ে তাদের নতুন ‘ঘরের মাঠ’ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ‘নতুন ঘর’-এ শুরুটা ভালো হয়েছে চেন্নাইয়ের। টস হেরে ব্যাট করতে নামা চেন্নাইকে রানের পাহাড়ে নিয়ে গেছেন ওয়াটসন। অস্ট্রেলীয় অলরাউন্ডার আইপিএলে আগের দুটি সেঞ্চুরি পেয়েছিলেন রাজস্থানের হয়ে। আজ তৃতীয়টি পেলেন সেই রাজস্থানের বিপক্ষেই।

এবার আইপিএলটা দেখা যাচ্ছে ‘বুড়ো’দের। ক্রিস গেইল কাল মোহালিতে সেঞ্চুরি পেয়েছেন। গেইলের পথ ধরে আজ হেঁটেছেন ওয়াটসনও। আন্তর্জাতিক ক্রিকেট পেছনে ফেলে আসা ৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ম্যাচের শুরুতেই ভাগ্যের ছোঁয়া পেয়ে বুঝে গেলেন রাতটা তাঁর। পাওয়ার প্লের শেষ ওভারে বেন স্টোকসকে টানা চারটি চার মারলেন। নবম ওভারের গৌতমকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করলেন।

ফিফটি পেতে লেগেছে ২৮ বল। ফিফটিকে সেঞ্চুরি পর্যন্ত নিতে লেগেছে আর ২৩ বল। ১৯.৫ ওভারে স্বদেশি পেসার বেন লফলিনের বলে আউট হওয়ার আগে করেছেন ১০৬ রান। ছয় মেরেছেন ৬টি, চার ৯টি। ওয়াটসনের দিনে পার্শ্ব চরিত্র সুরেশ রায়না (৪৬)। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৮১ রান। ২০ রানে ৩ উইকেট নিয়ে রাজস্থানের সবচেয়ে সফল বোলার শ্রেয়াস গোপাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD