শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিডনিতে আতিক-মিতার সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

নাইম আবদুল্লাহ: গত ১২ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিডনির ব্যাংকস টাউন ব্র্যান ব্রাউন থিয়েটারে আতিক হেলাল ও মিতা আতিকের একক সংগীত অনুষ্ঠিত হয়। নতুন বছরের “গানে গানে জোছনা” শিরোনামে এই সংগীত অনুষ্ঠানে শিল্পী জুটি দেশের গান, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, তাদের মৌলিক গান, হারানো দিনের বাংলা গান, গজল ও হিন্দি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে যন্ত্রে সংগত করতে বাংলাদেশ থেকে আসেন প্রথিতযশা শিল্পীরা। সঙ্গীতকার জিয়াউল ইসলাম তমাল, কীবোর্ডে রাজিব আহমেদ, গিটারে সোহেল খান, মেহেদী হাসান অনি, তানভীর হাওলাদার। আয়োজক ছিল বাংলাদেশি আইডল সিডনী’র স্বত্বাধিকারীও এই শিল্পী দম্পতি।

সঙ্গীত সন্ধ্যায় এই প্রজন্মের দশ বছর বয়সী ক্ষুদে বেজ গীটারিস্ট দিপ্র শিল্পী আতিক হেলালের ত্রিশ বছর আগের দুইটি গানে গীটার বাজিয়ে দর্শক শ্রোতাদের ব্যাপক প্রশংসা অর্জন করে। শিল্পী আতিক হেলাল জানান, প্রবাসে মূলত নুতন প্রজন্মকে উৎসাহিত করতেই এই ক্ষুদে শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি।

আতিক হেলাল এবং মিতা আতিক শিল্পী জুটি সিডনিতে তাদের দ্বৈত ও একক গানের প্রতিটি সুরে যত্ন ও আবেগের ছোয়া রয়েছে। তাদের যুগল পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে। তারা সত্যিই অনুষ্ঠানে “গানে গানে জোছনা নামিয়েছিলেন। সঙ্গীত অনুষ্ঠান শেষে দর্শকদের এইসব মন্তব্য করতে শোনা গেছে।

উল্লেখ্য বাংলাদেশের প্রথিতযশা শিল্পীরা বাংলাদেশী আইডলের আমন্ত্রণে সিডনিতে বহু অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠান শেষে শিল্পী দম্পতি উপস্থিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD