শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

টি–টোয়েন্টি গেইলের, আইপিএলও তো!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিংকে ‘সেরা’ বলেছিলেন জেমস ফকনার। কাল ক্রিস গেইলের বিপক্ষে হায়দরাবাদের বোলিং দেখার পর তিনি নিশ্চয়ই মত পাল্টাবেন? রশিদ খান-সাকিব আল হাসানরা যে ‘গেইল ঝড়’-এর সামনে খড়কুটোর মতো উড়ে গেছেন!

৬৩ বলে অপরাজিত ১০৪ রান। চার ১টি, ছক্কা ১১টি! স্ট্রাইক রেট ১৬৫.০৭। ঝড়-ই তো? রীতিমতো ক্যারিবীয় ‘সাইক্লোন’! তাতে রেকর্ড বইয়ে গেইলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাকিরা যেন ‘অক্কা’ পেয়েছে! যেমন ধরুন, টি-টোয়েন্টিতে এক ইনিংসে গেইল ন্যূনতম ১০ ছক্কা মারলেন এ নিয়ে ১৬বার। এই ‘ছক্কাবাজি’তে তাঁর ধারে-কাছেও কেউ নেই।
বাকিরা সর্বোচ্চ দুইবার এমন ‘ছক্কাবাজি’-র নজির গড়েছেন। ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল, এভিন লুইস ও দাশুন শানাকা এক ইনিংসে সর্বোচ্চ দুইবার ন্যূনতম ১০টি করে ছক্কা মেরেছেন। আইপিএলে ছক্কা মারার রেকর্ডেও গেইল শেষ কথা।
কাল রাতের ইনিংসের পর এই টুর্নামেন্টে গেইলের মোট ছক্কাসংখ্যা ২৮০। দ্বিতীয় রোহিত শর্মার (১৭৯ ছক্কা) চেয়ে গেইল এগিয়ে ১০১ ছক্কা ব্যবধানে! অথচ, বাউন্ডারি মারায় সেই গেইল-ই (৩০১) গৌতম গম্ভীর (৪৯২), শিখর ধাওয়ান (৪২৩) কিংবা বিরাট কোহলির (৪০১) চেয়ে অনেক পিছিয়ে।
গেইল আসলে ছক্কা মারতে ভালোবাসেন। সেই ভালোবাসা এতটাই যে ‘ইউনিভার্সাল বস’ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চসংখ্যক ছক্কা মারার রেকর্ডটা সবার ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত মোট ৩২৫ ম্যাচে ৮৩৪ ছক্কা। ভাবা যায়! বাকিরা তাঁর মতো এভাবে ভাবতে পারেননি বলেই বিশাল ব্যবধানে পিছিয়ে। ছক্কা হাঁকানোয় দ্বিতীয় কাইরন পোলার্ডের (৫২৩) সঙ্গে গেইলের ব্যবধান ৩১১ ছক্কার।
টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডও ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন গেইল। সানরাইজার্সের বিপক্ষে তিন অঙ্কের ইনিংসটি সহ এই সংস্করণে সব মিলিয়ে তাঁর মোট সেঞ্চুরি ২১টি। মজার ব্যাপার, এই তালিকায় পরবর্তী যে তিন খেলোয়াড় তাঁদের সেঞ্চুরিসংখ্যা যোগ করলে গেইলের সমান হয়! সমান ৭টি করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, লুক রাইট, ও মাইকেল ক্লিঙ্গার। আইপিএলেও সেঞ্চুরিসংখ্যায় গেইলই শেষ কথা। সর্বোচ্চ ৬ সেঞ্চুরি। বিরাট কোহলি তাঁর চেয়ে দুটি সেঞ্চুরি পিছিয়ে।
টি-টোয়েন্টিতে ১২টি আলাদা দলের হয়ে ন্যূনতম একটি করে হলেও সেঞ্চুরি করলেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। এই সংস্করণে এমন রেকর্ড আর কারও আছে কি না, সেটি গবেষণার বিষয়। কালকের সেঞ্চুরি করার পথে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার রশিদ খানের এক ওভারেই মেরেছেন টানা চার ছক্কা। আফগানিস্তানের এই লেগ স্পিনার সর্বশেষ এমন ঝড়ের সম্মুখীন হয়েছিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১৬) এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে।
রশিদকে সেই তেতো স্মৃতি মনে করিয়ে দেওয়া গেইল আইপিএল দর্শকদেরও একটি ব্যাপার স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁকে ছাড়া আইপিএল ঠিক জমে না! কীভাবে? এবারের নিলামে দুই দফা তাঁকে কেউ কেনেনি। শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেট অপারেশনস পরিচালক ও ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তাঁকে দলে টানেন। প্রতিদান হিসেবে আইপিএলকে এবারের প্রথম সেঞ্চুরি উপহার দেওয়ার পর গেইলের খোঁচা, ‘আমাকে কিনে শেবাগ আইপিএলকে বাঁচিয়েছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD