শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানিতে দুর্বৃত্তদের হামলার শিকার ডানপন্থি নেতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

ফাতেমা রহমান রুমা: দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন জার্মানির অলটার্নেটিভ ফর জার্মানি (এএফডি)-র ব্রেমেন শহরের সভাপতি ফ্রাংক মাগনিৎস৷ হামলার ঘটনাটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

সোমবার বিকেলে শহরের গোয়েথেপ্লাৎসের কাছে মুখোশধারী তিন দুর্বৃত্ত কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন৷ জার্মান সংসদের নিম্নকক্ষের সদস্য ৬৬ বছর বয়সি ফ্রাংক মাগনিৎস সোমবার ব্রেমেনের একটি সংবাদপত্র কার্যালয়ে নতুন বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফিরছিলেন৷ ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর উপর হামলা চালায়৷ এ সময় একজন নির্মাণ শ্রমিক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷ দুর্বৃত্তদের কাঠের আঘাতে আহত মাগনিৎস এ সময় অচেতন হয়ে পড়েন৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে৷

এদিকে ব্রেমেন শহরের প্রধানের উপর হামলার এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির কয়েকজন নেতা৷ দলটির নেতা চেম ও্যজদেমির এক টুইট বার্তায় বলেন, ‘‘সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা যার বিরুদ্ধেই হোক না কেন৷ ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না৷”

উল্লেখ্য, গত সপ্তাহে জার্মানির ড্যোবেলনে এএফডি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ গত কয়েক সপ্তাহে সাক্সনি রাজ্যের বিভিন্ন শহরেও এএফডিকার্যালয়ে বেশ কয়েকটি হামলার ঘটনার কথা জানিয়েছে পুলিশ৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD