শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বৈঠকে বসছেন হাসিনা-মোদী, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

লন্ডনে দ্বি-পক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়শী দুই দেশের সরকারপ্রধানদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে দুই নেতা যুক্তরাজ্য সফর করছেন। সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বৈঠকে রোহিঙ্গা সঙ্কট, তিস্তা ইস্যু, দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাসহ দ্বি-পক্ষীয় সর্ম্পক বৃদ্ধি, অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি, বাণিজ্য সহযোগিতা, দুই দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে সফরের চতুর্থদিন বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৩টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সভার আনুষ্ঠানিক উদ্বোধনী সেশনে অংশ নেবেন।

স্থানীয় সময় ১১টায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড অংশগ্রহণকারী সরকার প্রধানদের দেওয়া সংবর্ধনায় অংশ নেবেন।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সোয়া ১২টায় অংশ নেবেন কমনওয়েলথ সরকার প্রধানদের সভার প্রথম সেশনে। বেলা সোয়া একটায় তিনি প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন।

স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে কমনওয়েলথ সরকার প্রধানদের সভার দ্বিতীয় সেশন এবং সোয়া ৪টায় তৃতীয় পর্বে কমনওয়েলথ সরকার প্রধানদের এক্সিকিউটিভ সেশনে অংশ নেবেন শেখ হাসিনা।

এরপর রাতে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD