মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল):
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭:০০ ঘটিকায় পর্তুগাল এর রাজধানী লিসবনস্থ ‘স্পাইসি হাট’ রেস্টুরেন্টে পর্তুগালে বাংলাদেশীদের সংগঠন ‘পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন’র ইংরেজী নববর্ষ ২০১৯ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে।
সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব রানা তসলিম উদ্দিন এর সভাপতিত্বে এবং মঈন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহীন সাঈদ, বাবুল সরকার, সরদার রায়হান আহমেদ, তানভীর রনি, শিবলী মো: তারেক, লস্কর নোমান, ফৌজিয়া তালুকদার সহ সম্মানিত সদস্যবৃন্দ ও তাদের পরিবার বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পর্তুগালস্থ বাংলাদেশী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে অভিপ্রায় প্রকাশ করেন, পর্তুগালে একটি পর্তু-বাংলা সাংস্কৃতিক অঙ্গন তৈরি করা এবং পর্তুগীজদের সাথে সুসম্পর্ক তৈরি করে ভবিষ্যত প্রজন্মের বাংলাদেশীদের পথ সুগম করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা।
পরিশেষে লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম সাহেবের পরিচালনায় নতুন বছরে বাংলাদেশের উন্নতি ও প্রবাসীদের সুন্দর জীবন কামনায় দোয়া পরিচালনা করা হয়। সকলে সম্মিলিত ভাবে নববর্ষের আতসবাজি উপভোগের জন্যে লাখো মানুষের সাথে টাগুস নদীর তীরে যোগদান করেন