শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বার্সাকে আবারো রুখে দিলো সেল্তা ভিগো

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

তিনদিন আগে স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নেওয়া বার্সেলোনা এই নিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত রইলো। শেষ পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে তাদের। তবে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

গেলো ডিসেম্বরে বার্সেলোনার নিজের মাঠেও দুই দলের লড়াইয়ের ফল ছিল একই। এ ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে আসলো সেল্টাভিগো।

খেলার প্রথমার্ধে বেশ সমানে-সমান লড়েছে সেল্তা ভিগো। গোলমুখে চারটি শটই লক্ষ্যে রাখতে পেরেছে সেল্তা। অন্যদিকে বার্সেলোনার শট দুটি শট গোলপোস্ট বরাবর ছিল। যদিও বার্সেলোনাই ছিল বল দখলের লড়াইয়ে এগিয়ে। শুরুতে ভালো কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বার্সার আক্রমণভাগ। তারই ফল যেনো ম্যাচের পঞ্চম মিনিটে ডেনিস সুয়ারেজের ক্রস থেকে পাওলিনহোর হেড। ঠিকঠাক করতে পারলেই গোল পেতে পারত বার্সা।

ম্যাচের ২৫তম মিনিটে পাওলিনহোর হেড বাধা পায় পোস্টে। পরের মিনিটেই পাল্টা আক্রমণে ব্রাইস মেন্দেসের বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৪তম মিনিটে স্প্যানিশ এ মিডফিল্ডারের আরেকটি জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকান জার্মান গোলরক্ষক টেরস্টেগেন।

৩৬তম মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। ডান দিক থেকে পাকো আলকাসেরের বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি উঁচু শটে প্রথম লা লিগা গোলটি করেন গত অগাস্টে কাম্প ন্যুয়ে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ড। এ সময় প্রথমার্ধে বেশ কয়েকটি গোল মিস করলেও তা পুষিয়ে দেন ম্যাক্সি গোমেজ। তার দুর্দান্ত শটে জনি কাস্ত্রো পা ছোঁয়ালে প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফিলিপে কুতিনহো ও আন্দ্রে গোমেসের পরিবর্তে মাঠে লিওনেল মেসি ও সের্হিও রবার্তোকে নামান কোচ ভালবার্দে। এবার পরিবর্তন আসে দ্রুতই। হঠাৎ করেই যেনো কোণঠাসা হয়ে পড়ে একচেটিয়া আক্রমণ করে যাওয়া সেল্তা। বার্সার গোল হয়তো সেটারই প্রমাণ! পাকো আলকাসার দুর্দান্ত শটে ২-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।’

এ গোলের কিছু পরেই পাল্টা আক্রমণে বল পায়ে ডি-বক্সে ঢুকতে যাওয়া ইয়াগো আসপাসকে পিছন থেকে টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন সের্হিও রবার্তো। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮২তম মিনিটে ফের সমতায় ফেরে সেল্তা। বাঁ-দিক থেকে এমরে মোরের ক্রস টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকালেও ছুটে আসা আসপাসের গায়ে লেগে তা পোস্টের ভিতরে ঢুকে যায়। ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD