শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

বিশ্ববিদ্যালয় থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ এবার বিশ্ববিদ্যালয় থেকেও প্রত্যাহার করা হলো।

বুধবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য জানান।

তদন্ত কমিটির প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের মারধরের অভিযোগে এশাকে সংগঠন ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ১০ এপ্রিল দিনগত গভীর রাতে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

পরে গত ১৩ এপ্রিল অভিযোগ তদন্ত শেষে নির্দোষ প্রমাণ হওয়ায় এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা করে ছাত্রলীগ।

সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা পুরোপুরি নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD