শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

রোনালদোর গোলে তোরিনোকে হারাল ইউভেন্তুস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা স্পোর্টস ডেস্ক: নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর বিপক্ষে ইউভেন্তুসের লড়াইয়ে পার্থক্য গড়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেরি আয় পর্তুগিজ ফরোয়ার্ডের একমাত্র গোলে দারুণ এক জয় নিয়ে ফিরেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ১-০ গোলের জয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের প্রথম ১৬ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছে সেরি আর সফলতম ক্লাবটি।

ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যেতে পারতো ইউভেন্তুস; কিন্তু ব্লেইস মাতুইদির বাড়ানো বলে রোনালদোর ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক সালভাতোরে। তবে বল ধরার পর পড়ে গিয়ে ব্যথা পাওয়ায় খেলা চালিয়ে যেতে পারেননি ইতালিয়ান এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আলেক্স সান্দ্রোর ক্রস ছোট ডি-বক্সে পেয়ে তোরিনোর গোলরক্ষকের গায়ে মারেন ব্লেইস মাতুইদি।

৭০তম মিনিটে রোনালদোর স্পট কিকে গোলের অপেক্ষা শেষ হয় টানা সাতবারের চ্যাম্পিয়নদের। সিমোনে জাজার দুর্বল ব্যাকপাস দখলে নিতে ছুটে যাওয়া মারিও মানজুকিচকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টিটি পায় ইউভেন্তুস।

চলতি লিগে গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে শীর্ষে থাকা জোনোয়ার পোলিশ ফরোয়ার্ড পিয়াতেকের পাশে বসলেন রোনালদো।

তিন মিনিট পর সতীর্থের ফ্রি-কিকে কাছ থেকে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন মানজুকিচ। তবে ভিএআরের সাহায্য নিয়ে রোনালদো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি। বাকি সময়ে দুদলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

লিগে এখন পর্যন্ত অপরাজিত ইউভেন্তুসের ১৬ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে পয়েন্ট হলো ৪৬। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।

দিনের আরেক ম্যাচে উদিনেজেকে ১-০ গোলে হারানো ইন্টার মিলান ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD