শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

কারেনবাউয়ার জার্মান সিডিইউর নতুন নেতা নির্বাচিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: জার্মানির খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার৷ ফলে তিনি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের স্থলাভিষিক্ত হচ্ছেন৷

শুক্রবার (৭ ডিসেম্বর) হামবুর্গে রান-অফ ভোটে তিনি ফ্রিডরিশ ম্যার্ৎসকে হারান৷ এর আগে প্রথম রাউন্ড ভোটে ৯৯৯ ভোটের মধ্যে ৪৫০ ভোট পেয়েছিলেন কারেনবাউয়ার৷ ম্যার্ৎস পেয়েছিলেন ৩৯২ ভোট৷ আর স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান পেয়েছিলেন ১৫৭ ভোট৷

পরে কারেনবাউয়ার আর ম্যার্ৎসের মধ্যে রান-অফ হলে কারেনবাউয়ার পান ৫১৭ ভোট আর ম্যার্ৎস ৪৮৭ ভোট৷

গত ফেব্রুয়ারি মাসে ম্যার্কেল তাঁর উত্তরসূরি বিবেচনা করে কারেনবাউয়ারকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসেন৷ ম্যার্কেলের নীতির প্রতি কারেনবাউয়ারের সমর্থনের কারণে মাঝেমধ্যে তাঁকে ‘মিনি-ম্যার্কেল’ হিসেবেও উল্লেখ করা হয়েছে৷

এর আগে সকালে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সিডিইউ প্রতিনিধিদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন৷ গত অক্টোবরে তিনি আর সিডিইউ-র প্রধানের জন্য নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন৷ তাঁর শরণার্থী নীতির জন্য দলের প্রতি ভোটারদের জনসমর্থন কমে যাওয়ায় এবং কয়েকটি আঞ্চলিক নির্বাচনে দল খারাপ ফল করায় রাজনীতি থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন ম্যার্কেল৷ তবে সরকারের বাকি সময়টুকু তিনি চ্যান্সেলর হিসেবে থেকে যাচ্ছেন৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD