শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

কবি ইকবাল হাসান ও আমার আদরের একমাত্র কন্যা বিজ্ঞানী শচীর জন্মদিন উপলক্ষে একটি কবিতা !

 

কন্যা
তসলিমা হাসান

কন্যা শুধু রত্ন হয়ে মাথার উপর নয়,
কঠোর মনোবলে যেন লোহার মতোন হয়।
নিজের চেষ্টা ,নিজের ইচ্ছে তোমারই যে অধীন,
এ কথাটি বুঝতে হবে,তবেই তুমি স্বাধীন।

স্বেচ্ছাচারে জীবন যাপন, স্বাধীনতা নয়,
কর্মে যদি উদ্যমী হও,হবেই তোমার জয়।
আপস করবে বজায় রেখে তোমার আত্মসম্মান,
নারী হবার সুযোগ নেওয়া ,কলঙ্কিত উপাখ্যান।

কাঁধ মিলিয়ে পাশে থেকে হও পুরুষের সাথী,
উপঢৌকন নও যে তুমি ,বদলাও পরিস্থিতি।
মানুষ ভেবো নিজেকে প্রথম,নারী তো তারপর,
বিদ্যা বুদ্ধি জ্ঞান নিয়ে হও মানুষ মহোত্তর।

সংকীর্ণতা, কূটবুদ্ধি নও যে,প্রমাণ করো,
উদারতা, জ্ঞানের আলোয় তোমার হৃদয় ভরো।
আধুনিকতায় যাও এগিয়ে এ পৃথিবীর সাথে,
যা কিছু সব ভালো থাকুক তোমার অপেক্ষাতে।

কলমে: তসলিমা হাসান,কানাডা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD