শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৭০ আসন ১২ মন্ত্রণালয় চান এরশাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে ৭০টি আসন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ দাবির পাশাপাশি ১২টি মন্ত্রণালয়ও চেয়েছেন তিনি। এসব দাবি পূরণ না হলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলেও জানিয়েছেন।

আজ শনিবার রংপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব দাবি জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আগামী সাধারণ নির্বাচনে বিএনপি অংশ নিক বা না নিক, জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে ৩০০ সংসদীয় আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে।

বৃহত্তর রংপুরের ২২টি আসনসহ ৭০টি সংসদীয় আসন দাবি করে এরশাদ সাংবাদিকদের বলেন, পরবর্তী সময়ে ১০ থেকে ১২টি মন্ত্রণালয় জাতীয় পার্টিকে দিতে হবে। আওয়ামী লীগ আমাদের দাবি পূরণ না করলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, ‘যদিও আমি নির্দোষ ছিলাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার আমাকে পাঁচ বছর জামিন না দিয়ে কারাগারে রেখেছিলেন। এখন তিনি (খালেদা) জেলখানায় রয়েছেন।

কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে এরশাদ বলেন, ‘কোটা বাতিল করাটা যুক্তিযুক্ত নয়। দেশের সংবিধানে একটি কোটা-ব্যবস্থা রয়েছে। এটি বাতিল করা যায় না। এটি কিছু সংস্কার করতে হলে তা যৌক্তিক স্তরে আনতে হবে এবং মুক্তিযোদ্ধাদের কোটা-ব্যবস্থা থাকতে হবে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোটা রাখার সিদ্ধান্ত নেবেন।’ এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান দশম সংসদে জাতীয় পার্টির ৩৪টি আসন আছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। আবার জাপা থেকে তিনজন মন্ত্রী সরকারে আছেন। এরশাদ মাঝেমাঝেই আগামী একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD