শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর পর আবার বিপিএলে আশরাফুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা স্পোর্টস ডেস্ক: নন্দিত ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ ছয় বছর পর বিপিএলে ফিরলেন তিনি। ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ খেলেছিলেন বিপিএলের কোনো ম্যাচ।

সেবার তিনি ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে টেনে নিয়ে বিপিএলের ফাইনালে উঠেছিলেন। প্রতিপক্ষ ছিল চিটাগং কিংস। ব্যাটে-বলে ভালোই মিলছিল তার।

মাশরাফির নেতৃত্বে সেই ম্যাচে ১৬ বলে খেলেছিলেন ২৪ রানের ইনিংস। চিটাগাং কিংসকে হারিয়ে হয়েছিলেন বিপিএল চ্যাম্পিয়ন।

কিন্তু হঠাতই বিপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে আট বছর নিষিদ্ধ হন আশরাফুল।

আপিলের পর সেই সাজা কমে দাঁড়ায় পাঁচ বছর। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা।

অবশেষে গত বছরের ১৩ আগস্ট সেই দরজাও খুলেছে।

এবার সেই চিটাগাংয়ের ফ্রাঞ্চাইজির হয়েই (চিটাগাং ভাইকিংস) মাঠে ফিরলেন আশরাফুল।

এবারের ড্রাফটে বি ক্যাটাগরিতে ছিলেন আশরাফুল। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। সেই অর্থেই তাকে ডেরায় ভিড়িয়েছে চট্টলার দলটি।

তার তখনকার অধিনায়ক মাশরাফির বিপক্ষেই আজ খেলতে নামলেন তিনি। ভাইকিংসদের প্রতিপক্ষ মাশরাফির রংপুর রাইডার্স।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অনেক স্বর্ণাজ্বল বিজয়ে সাক্ষী মোহাম্মদ আশরাফুলের ব্যাট।

তার সেঞ্চুরিতে বধ হয়েছিল অস্ট্রেলিয়া, তার দুর্দান্ত উইলোবাজিতে নাস্তানাবুধ হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ানের তকমাটা এখনও তার নামের পাশেই জ্বলজ্বল করছে।

নিষেধাজ্ঞা পুরোপুরি শেষে আশরাফুল জানিয়েছিলেন, তার লক্ষ্য ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা। সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক।

অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম মৌসুমে ঘরোয়া ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের সর্বশেষ মৌসুমে দুর্দান্ত খেলেছেন তিনি।

হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে বেশ ধারাবাহিক ছিলেন। গেল দুই মৌসুমে ২৩টি ৫০ ওভারের ম্যাচে তার ব্যাটিং গড় ৪৭.৬৩।

কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ধারাবাহিকতা ছিল না সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের। গত দুই মৌসুমে ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে তার ব্যাটিং গড় মাত্র ২১.৮৫।

চিটাগাং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং সৈয়দ খালেদ আহমেদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD