শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

২৯ এপ্রিল রোমে মিস বাংলাদেশ ইতালী ২০১৮ গ্রান্ড ফাইনাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে

ইতালীর ৫টি শহর মিলান, পালেরমো, ভেনিস, বলোনিয়া এবং রোমে সিলেকশন রাউন্ডে ইয়েস কার্ড পাওয়া ২৫ জন প্রতিযোগীকে নিয়ে ইতালীর রাজধানী রোমে ২৯ এপ্রিল রবিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষীত গ্রান্ড ফাইনাল। অনুষ্ঠানটি রোমের জনপ্রিয় থিয়েটার সান লিয়নে (ভিয়া প্রেনেসটিনা ১০৪) এ অনুষ্ঠিত হবে । প্রায় ৫০০জনের ধারন ক্ষমতা সম্পন্ন এই হলের অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকবে প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জন বাছাইয়ে সরাসরি ভোটের সুযোগ। এছাড়াও ভোদাফোন ইতালীর পক্ষ থেকে সবার জন্যই থাকছে বিশেষ গিফট প্যাক।
রোমের বিভিন্ন শহর থেকে ইতিমধ্যে প্রতিযোগীরা রোমে আগমন শুরু করেছেন। অধিকাংশ প্রতিযোগী অফিসিয়াল পার্টনার জিও থ্রিষ্টার হোটেল এ সপরিবারে অবস্থান করবেন।
ইতালীর জনপ্রিয় মডেল, অভিনয় এবং নৃত্যশিল্পী ভ্যালেন্টিনা আয়োজনের অফিসিয়াল কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন।
প্রথমবারের মতো জনপ্রিয় শিল্পী প্রিতম আহমেদ এর ইন্টারন্যাশনাল ব্যান্ড প্রিতম এ্যান্ড কোং আয়োজনে লাইভ পাারফরমেন্স করবে।
তার পাশাপাশি রোমের ২য় প্রজন্মের ব্যান্ড অকুষ্টিক ফ্রেম বাংলা গান পরিবেশন করবেন।
গ্রান্ড ফাইনালে বিচারকদের নাম অনুষ্ঠানের দিনেই ঘোষনা দেয়া হবে। প্রতিযোগীদের জন্য থাকছে বাংলাদেশের জামদানী শাড়ী নিয়ে বিশেষ ক্যাটওয়াক।
মূলত সৌন্দর্য এবং ট্যালেন্টের সম্বনয়ে বাছাই করা হবে সেরা বিজয়ীকে।ইতিমধ্যে মিস বাংলাদেশ ইতালী অফিসিয়াল ফেসবুক পেজে সেরা ২৫ জন তাদের নিজেদের তৈরী সেলফী ভিডিওতে বাংলাদেশের সংস্ক্তিকে প্রবাসে তুলে ধরার আশা ব্যক্ত করেছেন যা ইতিমধ্যে সকল মহলে ব্যাপকভাবে প্রশংশিত হয়েছে।
মিস বাংলাদেশ ইতালী অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন ইতালীতে নিযূক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আবদুস সোবাহান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের আয়োজক ইমন রহমান- সিলেকশন রাউন্ডে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গ্রান্ড ফাইনাল  প্রোগ্রামে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মিস বাংলাদেশ ইতালী মূলত বাংলাদেশকে তুলে ধরার একটি সুস্থ ধারার প্রতিযোগীতা হিসেবে প্রবাসীরা মতামত দিয়েছেন। দল মত নিবিশের্ষে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানটি
বিনোদনে নতুন মাত্রা বয়ে আনবে বলেই সবাই আশা প্রকাশ করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD