শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে ব্যাটে-বলের লড়াই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, সোনার পদকের জন্য পুরুষ ও মহিলা বিভাগে লড়বে ৬টি করে দেশ। এবার জানা গেল ভেন্যু।
যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসের ভেন্যু সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে এলএ২৮ আয়োজক কমিটি জানিয়েছে, ক্রিকেট (টি২০) বিশ্বব্যপী একটি জনপ্রিয় ইভেন্ট যা ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।’

এলএ২৮’র এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারো এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এলএ২৮’এ ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।’

Advertisment Image
এর আগে প্রাথমিক পরিকল্পনা ছিল নিউইয়র্কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজনের। এই শহরেই গত বছর টি২০ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরবর্তীতে যাচাই বাছাই করে এলএ২৮ ক্যালিফোর্নিয়ায় এই ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, অলিম্পিক গেমসকে বলা হয় ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বের প্রায় সকল ক্রীড়া ইভেন্ট আর বিশ্বসেরা তারকাদের এক মিলনমেলা এই অলিম্পিক। তবে সারাবিশ্বের সবরকমের ক্রীড়া ইভেন্ট দেখা গেলেও অলিম্পিকে উপেক্ষিতই ছিল ক্রিকেট। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলা ঠিক কী কারণে নেই, তার যৌক্তিক ব্যাখ্যাও দেয়া হয়নি কখনোই। তবে আশার কথা, লম্বা সময় পর ক্রিকেট ফিরে আসতে পারে অলিম্পিকে।

অলিম্পিকে ক্রিকেট শেষবার দেখা গিয়েছিল ১৯০০ সালে। সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেঞ্চ এথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করে। এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি বৈশ্বিক এই প্রতিযোগিতায়। ১৯৮৬ সালে অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও পর্যাপ্ত সংখ্যক দল অংশ না নেওয়ায় শেষপর্যন্ত মাঠে গড়ায়নি কোনো বল।

এরপর থেকে নিয়মিত চেষ্টা করা হয়েছে ক্রিকেটকে অলিম্পিকে ফিরিয়ে আনার জন্য। ২০২৪ অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি চেষ্টা করলেও তা আর হয়নি। এবার তা আলোর মুখ দেখেছে। ২০২৮ অলিম্পিকে ছ’টি দল খেলবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ এবং নারী, দুই বিভাগের ক্ষেত্রেই সংখ্যাটি একই থাকছে। প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD