শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

২০১৯ সালে হলিউডের সেরা অভিনেতারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : দারুণ সফল এক বছর পার করলো হলিউড। অনেকগুলো সিনেমা রেকর্ড করেছে। আবার অনেক তারকা তাদের ক্যারিয়ারের সেরা অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। ২০১৯ সালে হলিউড মাতানো তারকাদের তালিকায় রয়েছেন যারা-

জোয়াকুইন ফোনিক্স: ‘জোকার’ সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো এখনও ফোনিক্স এর অভিনয়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে জোয়াকুইন ফোনিক্স চিরকালের জন্য দর্শকের মনে হিথ লেজার হিসেবে যায়গা করে নিয়েছেন।

জেনিফার লোপেজ: ‘হাস্টলারস’ ছবিতে জেনিফার লোপেজ এর রামোনা ভেগা চরিত্রটি মুগ্ধ করেছে দর্শকদের। আবেদনময় এই চরিত্রটি দর্শকের চোখ চুম্বকের মতো আটকে রেখেছে পর্দায়।

স্কারলেট জোহানসন: বছরটি যেন ছিল স্কারলেট জোহানসনের। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ‘ম্যারেজ স্টোরি’ সিনেমা দিয়ে দর্শকদের মাতিয়েছেন এই নায়িকা। তবে ‘ম্যারেজ স্টোরি’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে বেশি।

ব্র্যাড পিট: এবছরের সবচাইতে আলোচিত সিনেমাগুলোর একটি ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’। টারান্টিনোর এই ছবিতে ব্র্যাড পিট অভিনয় করেছেন ক্লিফ বুথ চরিত্রে। ব্র্যাড পিটের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতোই তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।

অ্যাডাম ড্রাইভার: ‘ম্যারেজ স্টোরি’তে স্কারলেট জোহানসের বিপরীতে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার। দুজনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের দৃশ্যগুলো দারুণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন অ্যাডাম।

অ্যানা ডি আরমাস: থ্রিলার ছবি ‘নাইভস আউট’-এ অ্যানার অভিনয় নজর কেড়েছে দর্শকের। ড্যানিয়েল ক্রেগের মতো অভিজ্ঞ অভিনেতার পাশেও উজ্জ্বল ছিল অ্যানার চরিত্রটি।

রেনে জেলওয়েগার: আমেরিকান গায়িকা, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা জুডি গারল্যান্ডের জীবন অবলম্বনে তৈরি ছবি ‘জুডি’। এই ছবিতে জুডির ভূমিকায় রেনে জেলওয়েগার অভিনয় করেছেন। তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক-সমালোচক মহলে।

ট্যারন এগার্টন: সংগীত কিংবদন্তি এলটন জনের জীবনী অবলম্বনে তৈরি সিনেমা ‘রকেটম্যান’। ছবিতে এলটনের চরিত্রে ট্যারনের অভিনয় মন কেড়েছে দর্শকের।

অ্যাডাম স্যান্ডলার: অ্যাডাম স্যান্ডলার অভিনয় নিয়ে প্রায়ই সমালোচকরা সমালোচনা করেন। কিন্তু ‘আনকাট জেমস’ ছবির বিষয়টি একেবারেই আলাদা। সমালোচকরাও একবাক্যে স্বীকার করেছেন যে ‘আনকাট জেমস’-এ অ্যাডাম স্যান্ডলারের অভিনয় অস্কার জেতার মতো।

লুপিটা নিওঙ্গ: সাইকোলজিক্যাল থ্রিলার ‘আস’-এ লুপিটা নিওঙ্গ’র চরিত্রটি বেশ অদ্ভুত ও ভয়ংকর। চরিত্রটিকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD