শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মাত্র ২৮ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তবে তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিকভাবে। চীনের একটি ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ফুটবলারের এভাবে চিরবিদায়ের ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশন্স (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। করেছেন ৮টি গোল। ক্লাব ফুটবলে তিনি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি চাইনিজ ক্লাব জিজিয়াং এফসি’র হয়ে খেলছিলেন মৃত্যুর আগপর্যন্ত।

বুপেন্দজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শোক জানিয়েছে গ্যাবন ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। বিবৃতিতে বলা হয়, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

আর্সেনালের সাবেক তারকা স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংও এক সময় গ্যাবন জাতীয় দলে বুপেন্দজার সঙ্গে একত্রে খেলেছেন। তিনিও শোক জানিয়েছেন সাবেক সতীর্থের মৃত্যুতে। ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে অবামেয়াং লিখেছেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। শান্তিতে থাকো আমার ভাই।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD