শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

হ্যাপির নতুন স্বপ্ন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: আলোচিত সমালোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপি। বাংলাদেশ জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে প্রেম ও মামলা নিয়ে সবার কাছে পরিচিত হয়ে উঠেন তিনি। মিডিয়াকে অনেক আগেই গুডবাই বলেছেন এই সমালোচিত মডেল। চিরচেনা ক্যামেরার ফ্রেমে আর জীবন্ত হয়ে ওঠার বাসনা নেই তার। এখন নিজেকে গুছিয়ে নিয়েছে। ধর্মে কর্মে মনোযোগ দিয়েছেন হ্যাপি। তারপরও তাকে নিয়ে মানুষের মাঝে আগ্রহ নেহাত কম নয়। এজন্য মাঝে মাঝেই বিরক্ত হয়ে হ্যাপি নানান কাণ্ড করে থাকেন। এবার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিরক্ত প্রকাশ করলেন এই মডেল।

গত ৪ মে হ্যাপি তার ফেসবুকে লিখেন, ‘অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকিরি করছেন! অনেকে নানা রকম কল্পনা জল্পনা করছেন! কেউ কেউ বলছেন গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানা রকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত! সবার উদ্দেশ্যে বলছি…..।

আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।  আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশুনায় দিতে চাই। এখন মীযান জামাতে পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD