শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

হামবুর্গে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দমেলা

শ্রাবণ রহমান, হামবুর্গ, জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

গত রবিবার জার্মানির সবচেয়ে সুখি শহর হামবুর্গে “বাংলাদেশ সমিতি হামবুর্গ”-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দমেলা এবং গ্রিল পার্টি।

উক্ত অনুষ্ঠানে হামবুর্গের সর্ব স্তরের মানুষের এক মিলন মেলায় পরিনিত হয়। জার্মানিতে সর্বপ্রথম সরকারিভাবে নিবন্ধিত বাংলাদেশি সামাজিক সংগঠন: বাংলাদেশ সমিতি ইভি,হামবুর্গ।

স্বাধীনতা উত্তর প্রবাসীদের নিয়ে এটি প্রথম কোন নিবন্ধিত সংগঠন বলে ধারণা করা হয়। একটি লিখিত সংবিধানের আলোকে হামবুর্গ ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম শুরু হলে ক্রমশ: পুরো জার্মানি ও বাংলাদেশে এর নানামুখী মানবিক ও সামাজিক কার্যক্রম বিস্তৃত হয়। বাংলাদেশ সমিতির অন্যতম প্রধান কাজ ছিলো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করা। জন্মলগ্ন থেকেই সংগঠনটির কার্যক্রম সম্পুর্ণ অরাজনৈতিক।

উক্ত আনন্দমেলায় সকলের জন্য ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রবীণদের সাথে তরুণদের প্রীতি ফুটবল ম্যাচ।

হামবুর্গে বসবাসরত সকল বাঙালি এই দিনটিকে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে পালন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD