শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

হত্যা মামলার আসামি উকিলের ফি জোগাড় করতে ডাকাতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রাম নগরীর সাহেবপাড়া থেকে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছে একটি কিরিচ ও তিনটি ছুরি পাওয়া যায়।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাহেবপাড়ার কলাবাগান মাঠের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, মো. ফোরকান (২২), আমির হোসেন (২৪), মো. রনি (২১), মো. ফরিদ প্রকাশ বুলু (২১), মো. নূর জামান (২১) ও মো. এমরান প্রকাশ সজল (১৯)।

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ফোরকান ও আমির হোসেন সদরঘাটে ইদ্রিস হত্যা এবং রনি একই এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম হোসেন মানিক হত্যা মামলার আসামি।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- ওই দুই মামলা পরিচালনা করতে অনেক টাকার প্রয়োজন হচ্ছে। উকিলের ফি জোগাড় করতে তারা ডাকাতি শুরু করেছে।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রুহুল আমীন বলেন, আমাদের কাছে তথ্য আছে ইদ্রিস ও ইব্রাহিম হত্যা মামলায় এখনো ৫ আসামি কারাগারে আছে। ডাকাতি করে পাওয়া টাকায় ভালো আইনজীবী নিয়োগ করে তারা গ্রেপ্তার পাঁচজনকেও বের করে আনার পরিকল্পনা করেছিল।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি, সদরঘাট থানার বিভিন্ন নৌঘাটের শিবিরপন্থী শ্রমিক নেতাদের সঙ্গে এই ডাকাতদের যোগাযোগ রয়েছে।

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ২০১৬ সালের ৭ এপ্রিল সাহেবপাড়ায় গুলি করে ও কুপিয়ে মো. ইদ্রিসকে হত্যা করা হয়। একই বছরের ১১ ডিসেম্বর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইব্রাহিম হোসেন মানিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD