শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার

সড়ক দুর্ঘটনা বন্ধে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইওয়েতে একটানা সর্বোচ্চ ৫ ঘন্টা গাড়ী চালানোর বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের (ড্রাইভার) জন্য নির্দিষ্ট দূরত্বে বিকল্প চালক, বিশ্রামাগার ও সার্ভিস সেন্টারের ব্যবস্থারও নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী সোমবার (২৫ জুন) মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে আলোচনায় যথেচ্ছা রাস্তা পারাপার বন্ধ ও সিগনালিং সিস্টেম কার্যকর করার নির্দেশ দেন।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, সভার শুরুতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা বন্ধে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ এবং দূরের যাত্রায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থাসহ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী পথচারীদের জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবহার এবং চালক ও যাত্রীর জন্য সিট বেল্ট বাধা বাধ্যতামূলক করা এবং সড়ক পরিবহন ব্যবস্থা মনিটরিংয়ের জন্য ৩ জন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌ-পরিবহন মন্ত্রী মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন এবং তারা সময়ে সময়ে বৈঠক করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD