শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্মিথদের অভাব টের পেয়েছে অস্ট্রেলিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

পুরো টপ অর্ডার পাল্টে জোহানেসবার্গে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বল টেম্পারিংয়ে বাদ পড়েছেন তিনজন। তাঁদের জায়গা নিয়েছেন নতুন তিন। ডেভিড ওয়ার্নারের বদলি জো বার্নস, ক্যামেরন ব্যানক্রফটের জায়গায় ম্যাট রেনশ। আর টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের ভার নিতে হয়েছে পিটার হ্যান্ডসকম্বকে!

প্রথম দুজন তবু ৪-এর নামতা পড়ে ৪ ও ৮ করেছেন। হ্যান্ডসকম্ব ফিরেছেন একেবারে শূন্য হাতে, গোল্ডেন ডাক! প্রথম চারের তিনজনের এমন ভয়াবহ ব্যাটিং ঢাকতে পারেননি উসমান খাজাও। ফলে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনটা অস্ট্রেলিয়া এগিয়েছে ধুঁকে ধুঁকে। ৬ উইকেতে ১১০ রান করে এখনো ৩৭৮ রানে পিছিয়ে সফরকারীরা।

৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোমর ভেঙেছে অস্ট্রেলিয়ার ইনিংসের! চতুর্থ উইকেটে শন মার্শকে নিয়ে খাজা একটু চেষ্টা করেছিলেন। ৫২ রানের জুটি গড়ে খাজা আউট হতেই আরেকটি ধস। ৬ রানের মধ্যে নেই ৩ উইকেট। সর্বোচ্চ স্কোরার খাজার (৫৩) দেখাদেখি ড্রেসিং রুমে ফিরেছেন দুই মার্শ। ৭৪ বলে ১৬ রান করে শন তবু প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। মরনে মরকেলের বলে বোল্ড হওয়ার আগে মাত্র ৪ রান করতে পেরেছেন। হঠাৎ করেই দলের অধিনায়ক বনে যাওয়া টিম পেইনকে (৫*) আগামীকাল কঠিন পরীক্ষা দিতে হবে। তাঁর সঙ্গী বোলিংয়ে ৫ উইকেট পাওয়া প্যাট কামিন্স (৭*)। ১৭ রান নিয়ে ৩ উইকেট পেয়েছেন ভারনন ফিল্যান্ডার।

এর আগে টেম্বা বাভুমার দৃঢ়তায় ৪৮৮ রানের স্কোর পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গীর অভাবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটা পাননি, মাঠ ছেড়েছেন অপরাজিত ৯৫ রানে। এ ছাড়া আর বাকি সবই করেছেন। ডি ভিলিয়ার্সকে নিয়ে পঞ্চম উইকেটে ৫২ রান, কুইন্টন ডি কককে নিয়ে সপ্তম উইকেটে ৮৫ ও নবম উইকেটে কেশব মহারাজের সঙ্গে ৭৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ভুলে যাওয়ার মতো এক দিন উপহার দিয়েছেন বাভুমা!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD