শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দূষণমুক্ত রাখুন ‌নদী’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

রাজশাহী জেলায় তরুণদের এক প্রচারণা সভায় বক্তারা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দূষণমুক্ত ও অবাধ নদীপ্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বক্তারা বলেন, এক সময় নদীর ওপর নির্ভরই করে সভ্যতার গড়ে উঠেছিল। কিন্তু বর্তমানে বেশিরভাগ নদী মারাত্মক দূষণের শিকার হওয়ায় প্রাকৃতিক পরিবেশের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গত শনিবার দুপুরে নগরীর পদ্মা নদী তীরবর্তী লালন শাহ অ্যামিউজমেন্ট স্পটে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বিএআরসিআইকে) ও বারিন্দ এডুকেশন অ্যান্ড কালচারাল ডাইভারসিটি প্রটেকশন সেন্টার (বিইসিডিপিসি)-এর যৌথ অয়োজনে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ওয়াইএএসসি), এলিজিবল ইয়ুথ ফর ইভালুশন (ইওয়াইভি), বাংলাদেশ ইনিশিয়েটিভ এডুকেশন সার্ভিস (বিআইইএস) ও রোটারাক্ট ক্লাব অব রাজশাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ৮০ জনের বেশি তরুণ এতে অংশ নেয়।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নদী দূষিত হলে সমগ্র জনস্বাস্থ্যই বিপর্যয়ের শিকার হয়।
পদ্মা নদীর নিরাপত্তা পুরো রাজশাহী ও বিশাল বরেন্দ্র অঞ্চলের নিরাপত্তা উল্লেখ করে তিনি বলেন, জীবন চলার অগ্রগতির লক্ষ্যে শক্তিশালী এ নদীকে দূষণ থেকে রক্ষা করায় সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, মানব সভ্যতা ও পরিবেশ সংরক্ষণে বর্তমান পরিস্থিতিতে পানি সম্পদ যাতে দূষিত ও অপরিচ্ছন্ন না হয় সে ব্যপারে গণসচেতনতা গড়ে তোলায় যথাযথ মনোযোগী হতে হবে।
বিএ আরসিআইকে-এর বরেন্দ্র অঞ্চলের সমন্বয়ক শহিদুল ইসলাম, বিইসিডিপিসি-এর সভাপতি জোয়াদ আহমেদ রফি, ওয়াইএএসসি-এর প্রতিষ্ঠাতা পরিচালক শামিউল আলম শাওন ও ইওয়াইভি-এর প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম নবী রণি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD