শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

সৌদি আরবে ঈদ আগামী রবিবার

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২০

আজ শুক্রবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। ফলে আগামী রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদের হিসাব-নিকাষ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এমনই খবর দিয়েছেন রিয়াদের পার্শ্ববর্তী মাজমাহ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদরা।

সৌদি গেজেট জানিয়েছে, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পরিসংখ্যান বলছে, আজ শুক্রবার সূর্যের আগেই চাঁদ ডুবে যাবে। এবং আর দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার।

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ সাইটে প্রকাশিত বৈজ্ঞানিক পরিসংখ্যান বলছে, ২৯ রামাদান (আজ) সূর্য ২৯৩ ডিগ্রিতে ৬টা ৩৯ মিনিটে ডুববে। আর চাঁদ ডুববে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ সূর্যের ১৩ মিনিট আগেই ডুবে যাবে চন্দ্র।’

পর্যবেক্ষণকারী ওই সাইটে আরো বলা হয়েছে, ‘পরের দিন অর্থাৎ ৩০ রামাদান, (২৩ মে) সূর্য ২৩৯ ডিগ্রিতে ৬টা ৪০ মিনিটে অস্ত যাবে। আর ওই দিন ২৯৩ ডিগ্রিতে ৭টা ২৩ মিনিটে ডুবে যাবে চন্দ্র। অর্থাৎ সূর্য ডোবার ৪৩ মিনিট পর পর্যন্ত দেখা যাবে নতুন চাঁদ।’

সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ক্লাইমেট বিষয়ক প্রফেসর ড. আবদুল্লাহ আল-মসনাদ জোর দিয়ে বলছেন, শুক্রবার মক্কায় সূর্যের ১০ মিনিট আগে চন্দ্র ডুবে যাবে। তার মানে হলো- ঈদুল ফিতর হবে রোববার।

উল্লেখ্য , ইউরোপেও  আগামী রবিবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD